কলাপাড়ায় আর্সেনিকোসিস বিষয়ে সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় আর্সেনিকোসিস বিষয়ে আলোচনা সভাকলাপাড়া (পটুয়াখালী) ● উপজেলা ভিত্তিক আর্সেনিকোসিস ও পানিবাহিত রোগ বিষয়ক আলোচনা সভা পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র আয়োজনে ও এনএসএস সহযোগীতায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশলী মো. সোহেল রানা, ডা. মোহসীনা গুলনাহার, ডা. মো.মাহবুবুর রহমান, ডা.হাসিবুর রহমান, ডা. হুসাম মো. শাহআলম, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ মালেক খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্মকর্তা শেখ জিল্লুর রহমান, এনএসএস কর্মকর্তা হাসানুল হক, পল্লী চিকিৎসক  কেএম সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে এনএসএস কর্মী মো. রাহাত খান, শিপন চন্দ্র রায়সহ উপজেলার মহীপুর ও নীলগঞ্জ ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মী, পল্লী চিকিৎসক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

//মিলন কর্মকার রাজু/উপকূল বাংলাদেশ/কলাপাড়া-পটুয়াখালী/২২১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য