বিশ্বের ৫৩ দেশে উপকূল বাংলাদেশ
- ০৩:০৭
- উপকূল সংবাদ, গণমাধ্যম, জাতীয়-উপকূল, প্রধান প্রতিবেদন, বর্ষপূর্তি ২০১৪, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৬১
ঢাকা : দেশের একমাত্র উপকূল ভিত্তিক নিউজপোর্টাল ‘উপকূল বাংলাদেশ’ চার বছর পূর্ন করে পাঁচ বছরে পা রেখেছে। ১৪ নভেম্বর ২০১৪ তারিখে চ্যালেঞ্জের আরেকটি নতুন বছর শুরু করেছে। ফেলে আসা চার বছরে এই নিউজপোর্টাল বিশ্বের ৫৩ দেশের পাঠকের কাছে পৌঁছেছে। গুগল এনালিটিকস থেকে এ তথ্য পাওয়া গেছে।
শীর্ষ ২৫ দেশের তালিকায় রয়েছে : বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, গ্রেট ব্রিটেইন, ফিলিপিনস, জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রি, সুইডেন, চায়না, ফিনল্যান্ড, জাপান, আয়ারল্যান্ড, রোমানিয়া, নেদারল্যান্ডস, সাউথ কোরিয়া, তাইওয়ান, সাউদি অ্যারাবিয়া, ইন্ডিয়া, কুয়েত, ভিয়েতনাম, ফ্রান্স, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কানাডা, রাশিয়ান ফেডারেশন ও ইন্দোনেশিয়া।
এছাড়াও অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, ইউক্রেইন, কলম্বিয়া, থাইল্যান্ড, ওমান, লিথুয়ানিয়া, ইতালি, বসনিয়া-হারজেগবিনা, স্পেন, লাটভিয়া, কম্বোডিয়া, হংকং, ব্রাজিল, চেজ রিপাবলিক, ভার্জিন আইল্যান্ড, ইরান, ভেনিজুয়েলা, পর্তুগাল, মালয়েশিয়া, নরওয়ে, ডেনমার্ক, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রিটেইন, ব্রুনেই দারুসসালাম, পাকিস্তান ও ইরাক থেকে উপকূল বাংলাদেশ দেখছেন পাঠকেরা।
প্রসঙ্গত, যুগ যুগ ধরে অবহেলায় ডুবে থাকা বাংলাদেশের উপকূল অঞ্চলকে নীতিনির্ধারক মহলে পৌঁছে দিতে ২০১০ সালের ১৪ নভেম্বর ঢাকায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে উপকূল বাংলাদেশ-এর। উপকূলের প্রান্তিক জনপদের কেন্দ্রে তুলে আনছে এই নিউজপোর্টালটি।
//প্রতিবেদক উপকূল বাংলাদেশ/১৯১১২০১৪//
