ঝালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- ২৩:৪৭
- উপকূল আজ, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা
- ১৭১
ঝালকাঠি : ঝালকাঠি শাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার এতে প্রধান অতিথি ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুসরাত জাহান, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, ব্যবসায়ী ফেরদৌস হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক নাজমুন্নাহার।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহুরা সুলতানা জুই কবিতা আবৃতিতে ১ম, ৫ম শ্রেণির ছাত্র ইকরামুল হক চয়ন শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে ২য় স্থান এবং ৫ম শ্রেণির ছাত্রী স্বর্ণা মিস্ত্রি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/১৮১১২০১৪//
