পাইকগাছায় সামাজিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

---পাইকগাছা (খুলনা) : ‘বাল্য বিবাহ রোধ করি সুস্থ সবল জাতি গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পাইকগাছায় বাল্য বিবাহ, যৌতুক ও এমজিডি সংক্রান্ত সামাজিক সচেতনতা এবং উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট ও স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক আনিছ মাহমুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা পরিষদের এডঃ স.ম বাবর আলী, খুলনা জেলা কৃষি অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক কাজী আনিছুজ্জামান, খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পাইকগাছা পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা থানার ওসি তদন্ত শ্যামলাল দেবনাথ।

বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, শিক্ষক কবির উদ্দীন, মাওঃ আমিনুর রহমান সিরাজী, উপজেলা বিবাহ রেজিষ্ট্রার নাছির উদ্দীন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফজালুর রহমান, লতিফুন্নেছা, কলেজ ছাত্রী শাকিলা সুমী, সুমাইয়ারা প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকতা, বিভিন্ন,পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

//প্রকাশ ঘোষ বিধান/উপকূল বাংলাদেশ/পাইকগাছা-খুলনা/১৮১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য