চিতলমারীতে ছাত্র ছাত্রীদের বিদায় সংর্বধনা

---প্রতিবেদন উপকূল বাংলাদেশ, চিতলমারী || বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) একাডেমী মিলানায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমুদ রঞ্জন বালার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, অভিভাবক মোঃ বেল্লাল হোসেন, শরিফুল হাসান অপু, মুন্সী দেলোয়ার হোসেন, একাডেমীর শিক্ষক শিপ্রা হীরা, স্মৃতিকনা হীরা, সজল রায়, কাজী হাছিবুর রহমান, পুরবী নাগ, অম্বরিষ বিশ্বাস, মোঃ শামীম মাঝি।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, কল্যান পান্ডে, মোঃ সাদিক শেখ, অর্ঘ চক্রবর্তী, মুন্সী ফাহাদুজ্জামান জিতু।

এছাড়াও একই দিনে উপজেলার আজিজুল হক একাডেমীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

// মিরাজুল ইসলাম/উপকূল বাংলাদেশ/চিতলমারী-বাগেরহাট/১৭১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য