দাকোপে পিএসটিসি’র অ্যাডভোকেসি সভা

---প্রতিবেদন উপকূল বাংলাদেশ, দাকোপ || দাকোপের বটবুনিয়ায় সহযোগী সংস্থা পপুলেশন কাউন্সিলের সহায়তায় এবং বেসরকারী সংস্থা পিএসটিসি’র বালিকা প্রকল্পের আয়োজনে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় বটবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্ট আইনজীবি মধুসুধন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুবুর রহমান। নেদারল্যান্ড এ্যাম্বাসী অব কিংডমের অর্থায়নে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসটিসি’র বালিকা প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মাহমুদুল আলম সৈকত, বটবুনিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক স্বপন মহলদার, বটবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অগ্রদ্যুৎ রায়, বিকাশ বৈরাগী, নিত্যরঞ্জন কবিরাজ, সাবেক ইউপি সদস্য ও বটবুনিয়া বাজার কমিটির সভাপতি মোশারফ হোসেন, বালিকা প্রকল্পের উপজেলা ম্যানেজার অনিমেষ মন্ডল, সহকারী উপজেলা ম্যানেজার জি এম মনিরুজ্জামান, ইন স্কুল ফ্যাসিলিটেটর রেনুকা রায় ও আউট স্কুল ফ্যাসিলিটেটর মনিমালা ঘোষ।

সভায় স্থানীয় শিক্ষক, বালিকা সেন্টারের অংশগ্রহনকারী কিশোরীরা, গ্রাম্য চিকিৎসক, ঘটক, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, পুরোহিত, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, সাংবাদিক, অভিভাবক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার  মানুষ অংশগ্রহন করেন।

//আজগর হোসেন ছাব্বির/উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/১৭১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য