চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কর্মশালা

---প্রতিবেদন উপকূল বাংলাদেশ, চিতলমারী || বাগেরহাটের চিতলমারীতে সোমবার (১৭ নভেম্বর) বিকালে কমিউনিটি পুলিশিং ফোরামের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটরিয়ম ভবনে থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সাদিয়া আফরোজ, অধ্যক্ষ মোহসীন আলী রেজা।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহজ্জ্ব বাদশা মিয়া শেখ, সাধারন সম্পাদ পীযূষ কান্তি রায়, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান শেখ, ইউনিয়ন চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, নিজাম উদ্দিন শেখ, কাজী আজমীর আলী, শিকদার মতিয়ার রহমান, মুকুল কৃষ্ণ মন্ডল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়বাড়িয়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর উকিল, মিজানুর রহমান পপলিন, শেখ বোরহান উদ্দিন, পলাশ তালুকদার, কামরুজ্জামান পিকলু খান, থানা তদন্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এস আই মোঃ ফিরোজ আলম, এস আই শহিদুল রহমান, এস আই সোলায়মান চৌধুরী প্রমূখ।

//মিরাজুল ইসলাম/উপকূল বাংলাদেশ/চিতলমারী-বাগেরহাট/১৭১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য