আন্তর্জাতিক প্রবীণ দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজন

jhalakati-probin-rally-pic.jpgপ্রতিবেদন উপকূল বাংলাদেশ, ঝালকাঠি ● ‘থাকবো না কেউ পিছে পড়ি, সব বয়সের সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল ২ জনকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস।বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সানাই কমিউনিটি সেণ্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  ঝালকাঠি জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল ইসলাম।

বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বণিক সমিতির সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফা, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মোল্লা, শিক্ষাবিদ এমএ বায়েজিদ, অজানা বার্তার সম্পাদক আলহাজ্ব এসএমএ রহমান কাজল, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ আঃ খালেক নোমানী, মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত প্রমুখ।

পিতা-মাতার প্রতি বিশেষ যত্নশীল আচরণে আলহাজ্ব মনিরুল ইসলাম তালুকদারসহ ২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজন করে।

// মো.আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/০১১০২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য