স্বরূপকাঠিতে রবীন্দ্র নজরুল ও সুকান্ত জন্ম জয়ন্তী
- ১৯:০৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৭০
মো. হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ অরনী, গোধুলী, নদী সন্ধ্যা খেলাঘর আসরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৬ জুন) পিরোজপুরের স্বরূপকাঠিতে রবীন্দ্র-নজরুল ও সুকান্তের জন্মজয়ন্তী পালিত হয়েছে।
স্বরূপকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর স,ম ইনামুল হাকিম।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, কবি দীনেশ মন্ডল, ধীরেন হালদার ও মো. নুরুল আমীন প্রমুখ।
//মো.হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/২৯০৬২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
