স্বরূপকাঠিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
- ২২:০৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৪৪
মো. হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ পিরোজপুরের স্বরূপকাঠিতে বজ্রপাতে অলোক চন্দ্র দেবনাথ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জানাগেছে, রবিবার (২২ জুন) উপজেলার সাগরকান্দা গ্রামের গবিন্দ দেবনাথের ছেলে অলোক সকাল ৯ টার দিকে নিজ বাড়ীর পাশের মাঠে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। অলোক শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
//মো.হালিমুর রহমান শাহিন /উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/২২০৬২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
