কাউখালীতে মাধ্যমিক স্কুলের গ্রন্থাগারগুলোর বেহাল দশা
- ২০:৪৫
- উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৪৫
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ কাউখালীতে মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারগুলোতে বইপুস্তক, আসবাবপত্র না থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরিমুখী না হয় প্রাইভেট শিক্ষক ও কোচিংয়ের দ্বারস্থ হচ্ছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩২টি স্কুল ও মাদরাসার গ্রন্থাগারগুলোর খুবই দৈন্যদশা।
প্রতিষ্ঠানগুলোতে রিডিং রুম ও বই রাখার নির্ধারিত কক্ষ নেই। কিছু কিছু বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দিলেও লাইব্রেরি সম্পর্কে তারা সম্পূর্ণ অন্ধকার জগতে। মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠানের বোর্ডের স্বীকৃতি পেতে হলে প্রথম শর্তই হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি রুম ও কমপক্ষে তিন হাজার বই থাকতে হবে এবং সেই সাথে একটি পড়ার কক্ষ থাকা বাঞ্ছনীয়।
কিন্তু উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও কোনো বিদ্যালয়েই বর্তমান শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণের জন্য লাইব্রেরি কক্ষ কিংবা পড়ার রুম নেই। এ সুযোগে কিছু স্বার্থান্বেষী শিক্ষকেরা সৃজনশীল মেধা অন্বেষণের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
//রবিউল হাসান রবিন /উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৮০৬২০১৪//
