কাউখালীতে শেষ হল তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা

kaukhali-digtal-02.jpgপ্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালী  উপজেলায় নাগরিক সেবা ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন দিন ব্যাপী  ডিজিটাল মেলা মঙ্গলবার (১৭ জুন) শেষ হয়েছে।

kaukhali-digtal-03.jpgপ্রশাসনের উদ্যোগে সকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়াম্যান ফাতেমা ইয়াসমিন পপি, অধ্যক্ষ মোঃ সায়েদুর রহমান, ইউপি চেয়ারমান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ।

kaukhali-digtal-01.jpgমেলায় ১৩টি স্টলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিও’র সেবা সমূহ উপস্থাপন করা হয়। মেলায় প্রথম স্থান অধিকার করে কাউখালী সদর ইউনিয়ন, দ্বিতীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন, তৃতীয় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়।

//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৭০৬২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য