কাউখালী থেকে প্রকাশিত হচ্ছে ‘আমাদের কাউখালী’
- ১৫:১১
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল
- ২২২
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে প্রকাশিত হয় ‘ত্রৈমাসিক আমাদের কাউখালী’। গত ২৬ মার্চ মে ২০১৩ তারিখে পত্রিকাটির প্রথম সংখ্যা বেরিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রধান শিরোনাম করা হয়েছে ‘আজ মহান স্বাধীনতা দিবস’। ছয় পৃষ্ঠার ট্যাবলয়েড সাইজের এই পত্রিকাটির চার পৃষ্ঠা ২কালারের। বিশেষ সংখ্যায় কাউখালী উপজেলার মুক্তিযুদ্ধের ওপর রয়েছে বেশ কয়েকটি লেখা। প্রথম সংখ্যা উপলক্ষে রয়েছে বিশিষ্টজনের বাণী।
আমাদের কাউখালী প্রকাশকের দায়িত্বে রয়েছেন বাদল রহমান। সম্পাদকের দায়িত্বে আছেন রবিউল হাসান রবিন। এছাড়া নির্বাহী সম্পাদক রতন কুমার দাস বার্তা সম্পাদক রফিকুল ইসলাম রফিক। পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয় কাউকালী প্রেসক্লাব রোডের (২য়তলা) কাউখালী, পিরোজপুর।
//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৫০৬২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
