কাউখালীতে অবৈধ কারেন্ট জাল আটক
- ২১:৪৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৩২
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালত উপজেলার সন্ধ্যা নদী ও চিড়াপাড়া নদে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাছধরা অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
বুধবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এসময় নদী বক্ষে মাছ ধরারত অবস্থায় অবৈধ কারেন্ট জাল ও বাঁধা জাল আটক করে আদালত।
মৎস্য দপ্তর সূত্রে জানাগেছে,আটকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা ।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকতৃা ফণি ভূষণ পাল জানান, আটকৃত কারেন্ট জাল স্থানীয় ভূমি অফিস ভবন চত্বরে আগুনে পুড়িযে বিনস্ট করে ফেলা হয়েছে। তিনি জানান চলতি মৎস্য প্রনন মৌসুমে এ অভিযান অব্যহত থাকবে।
//রবিউল হাসান রবিন/ উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১১০৬২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
