স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা সংসদ, নির্বাচনে বিজয়ী যাঁরা

mukthijodda-sk-0120130912195540.jpgমো.হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ সুষ্ঠু , শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে বুধবার (৪ জুন) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কমান্ডার পদে মো. জাহিদ হোসেন ১০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী সদ্য বিদায়ী কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন পেয়েছেন ৮২ ভোট। ডেপুটি কমান্ডার পদে এম এ রাজ্জাক,সহকারি কমান্ডার (সাংগঠনিক) মো. শওকত আলী আকন,সহকারি কমান্ডার(তথ্য ও প্রচার) মো. শাহাদাত হোসেন, সহকারি কমান্ডার (অর্থ) মো. আবুল কালাম আজাদ, সহকারি কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি)মো. আব্দুল কুদ্দুস, সহকারি কমান্ডার (দপ্তর ও পাঠাগার)আব্দুস সত্তার আকন,সদস্য পদে মো. হারুন অর রশিদ ও সুশিল চন্দ্র বড়াল নির্বাচিত হয়েছেন।এছাড়াও সহকারি কমান্ডার ( পুর্নবাসন,সমাজকল্যান,শহীদ ও যুদ্ধাহত) পদে মো. জহিরুল হক ও সহকারি কমান্ডার( ত্রান ও সমাজকল্যান) পদে এম এ হামিদ বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন। নির্বাচনে ৩২২ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার ভোট প্রদান করেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদের এ নির্বাচনে মো. জাহিদ হোসেন - মো. ফজলুল হকের নেতৃত্বে প্যানেল ঘোড়া প্রতীক ও মো. মজিবুর রহমান - এম এ রাজ্জাকের নেতৃত্বে প্যানেল কলস প্রতীক নিয়ে দু’টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে।প্যানেল ছাড়াও উপজেলা কমান্ডার পদে কাজি মো. সাখাওয়াত হোসেন  ও ডেপুটি কমান্ডার পদে মো. আব্দুল লতিফ বাহাদুর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন।

//মো.হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/০৫০৬২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য