কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন, উৎসবের আমেজ

muktijoddha-logo11.jpgপ্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বুধবার। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে উপজেলা জনপথ, হোটেল রেস্টুরেন্টগুলো। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্যানেল আকারে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছে। সর্বত্রই একটি কথা শোনা যাচ্ছে কে হচ্ছেন কাউখালী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আগামী দিনের কান্ডারি।

আগামী ৪ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের ৪জন প্রার্থী গণসংযোগ অব্যাহত রেখেছেন। বাকী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন । এরা সকলে হারুন আর রশীদ সাইদেও ঘোড়া মার্কার পানেলের। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন।

কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ মোট ভোটার সংখ্যা ১৯২ জন। উপজেলা কমান্ড গঠনে ভোট অনুষ্ঠিত হবে ১১টি পদের মধ্যেউপজেলা কমান্ডার ও ডেপুটি কমান্ডার ২টি পদে। বাকী ৯টি  পদে বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, কাউখালী উপজেলায় কমান্ডার পদে হারুন আর রশীদ সাইদ ও ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার পরিষদে ঘোড়া প্যানেল এবং কমান্ডার মোস্তাফিজুর রহমান হিরন ও ডেপুটি কমান্ডার ফজলুল হকপ্যানেলে  কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/০৩০৬২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য