কাউখালী এনামুল হত্যা মামলার আসামী গ্রেফতার
- ২০:৩৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৮৭
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক হত্যা মামলার আসামী মো. রঞ্জু শেখকে (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার ভোররাতে কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাট সংলগ্ন আসামী রঞ্জুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে ঘটনার পর থেকে পলাতক ছিল।
উল্লেখ্য, গত বছরের ২০ আগষ্ট কাউখালী উপজেলা যুবলীগ সহ-সভাপতি এনামুল হক তার বেকুটিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে মটরসাইকেলযোগে বেকুটিয়া ফেরীঘাটে য্ওায়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই এমদাদুল হক বাদি হয়ে ২২ আগষ্ট ১৬ জন নামীয় ও বেশ কয়েকজন অজ্ঞাতনামাদের আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জা মো. সুলতান মাহামুদ জানান, গ্রেফতারকৃত রঞ্জু শেখ যুবলীগ নেতা এনামুল হত্যা মামলার সাত নম্বর আসামী । কাউখালী থানায় দায়েরকৃত এ হত্যা মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।
//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/২৫০৫২০১৪//
