শিক্ষায় অবদান, কাউখালীতে মানবজমিন প্রতিনিধি সম্মানিত

kaukhali-manob.jpgপ্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় সম্মাননা পেলেন মানবজমিন প্রতিনিধি কামরুজ্জামান খান। রোববার (১৮ মে) সকালে কাউখালী উপজেলার হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা স্বরূপ ক্রেষ্ট তুলে দেন।

সাংবাদিক কামরুজ্জামান খান দীর্ঘ ৪ বছর ধরে নিজ উদ্যোগে কাউখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে বই, আইডি কার্ড ও ক্রেস্ট বিতরণ করে আসছেন। সব প্রাথমিক বিদ্যালয়ের সকল ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, সমাপনী পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট এবং সব শিক্ষার্থীদের পরিচয়পত্র দিচ্ছেন। এরফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত হচ্ছে। এই অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়।

সম্মাননা দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী উপজেলা সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ আনোয়ার হোসেন লিটু।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান বলেন, সমাজের প্রত্যেকেই নিজের রুটির কাজের বাইরে কিছু কাজ করতে পারেন। তাহলে সমাজটা এগিয়ে যেতে পারে অনেক দূর। এই সম্মাননা আমার কাজে আরও উৎসাহ যোগাবে।

সাংবাদিক কামরুজ্জামান কাউখালী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন, দৈনিক পরিবর্তন ও সাপ্তাহিক আজকের দর্পন পত্রিকার কাউখালী প্রতিনিধি। তিনি আগে ২০০৯ সালে সাংবাদিকতায় অবদান রাখায় বলেশ্বর পদক পেয়েছিলেন।

/রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৮০৫২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য