কাউখালীতে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ২০:৪৮
- উপকূল আজ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৬১
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ গ্রাম অঞ্চলের এক সময়ের জনপ্রিয় খেলাধুলা হারিয়ে যাওয়ায়, তা পুনরুদ্বারে কাউখালীতে উপজেলা পর্যায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা। উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
এস, বি সরকারি বালিকা বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রামীন খেলা কানামাছি বো বো, দাঁড়িয়াবান্ধা, সাতচারা, দড়িলাফ, হা-ডু-ডু প্রতিযোগিতা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেন। গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতায় কাউখালী সদর ইউনিয়ন ৩টিতে চ্যাম্পিয়ন হয়ে সেরা দল নির্বাচিত হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা আঃ ছালাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, ক্রিয়া সংগঠক লিটন কর, রফিকুল ইসলাম রফিক।
/রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৭০৫২০১৪//
