স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন, প্রতীক বরাদ্দ
- ১৬:২৮
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৯১
মো. হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।
বুধবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো.মিজানুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। মো. জাহিদ হোসেন - মো. ফজলুল হক পরিষদ পেয়েছেন ঘোড়া প্রতীক এবং মো.মজিবুর রহমান-আব্দুর রাজ্জাক পরিষদ পেয়েছেন কলস প্রতীক।
এ ছাড়াও উপজেলা কমান্ডার পদে কাজি মো. সাখাওয়াত হোসেন হাতি ও ডেপুটি কমান্ডার পদে মো. আব্দুল লতিফ বাহাদুর পেয়েছেন সেলাই মেশিন। নির্বাচনে ২টি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।মোট ভোটার সংখ্যা ৩২২ জন। নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ইতিমধ্যে সহকারি কমান্ডার (পুর্নবাসন,সমাজকল্যান,শহীদ ও যুদ্ধাহত) পদে মো. জহিরুল হক ও সহকারি কমান্ডার( ত্রান ও সমাজকল্যান) পদে এম এ হামিদ বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন। আগামি ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
/মো. হালিমুর রহমান শাহিন/উপকূল বাংলাদেশ/ন্বরূপকাঠি-পিরোজপুর/১৪০৫২০১৪//
