কাউখালীতে সম্মাননা পেলেন আট শ্রমজীবী মা
- ২২:৪০
- উপকূল আজ, উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৭৭
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ মা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার সাত শ্রমজীবী মা ও এক অতিদরিদ্র বিধবা মুক্তিযোদ্ধা মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও কাউখালীর সামাজিক উদ্যোক্তা লতিফ খসরুর উদ্যোগে মা দিবসে অতিদরিদ্র শ্রমজীবী ৮ মাকে সংবর্ধিত দেওয়া হয়।
কাউখালীর তথ্য কেন্দ্রে সংগ্রহ শালা চত্বরে অনুষ্ঠিত এ আট মাকে সংবর্ধিত করা হয়। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করানো হয়।
কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় অনুষ্ঠানে বক্তব্য দেন। শেষে সাত শ্রমজীবি মা ও এক বিধাবা মুক্তিযোদ্ধা মায়ের হাতে কিচু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
যাঁদের সংবর্ধিত করা হল তাঁরা হলেন, শরৎচন্দ্র রায়ের স্ত্রী বীর নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায়, কাউখালী উপজেলার মৃত রমনি দাসের স্ত্রী নারী শ্রমিক চারুবালা, মৃত রাখাল দাসের স্ত্রী বিন্দা রানী দাস, কুমিয়ান গ্রামের মৃত রবীন দাসের স্ত্রী নারী শ্রমিক মঞ্জু রানী দাস, সোনাকুর গ্রামের আক্কেল আলীর স্ত্রী মেহেরুন্নেছা, সোনাকুর গ্রামের দিন মজুর চান মিয়ার স্ত্রী জাহানারা বেগম, সোনাকুর গ্রামের দিনমজুর ইউসুফ আলীর স্ত্রী সোনাবানু, আক্কেল আলী স্ত্রী কোহিনুর বেগম ।
সংবর্ধিত অসুস্থ নারী মুক্তিযোদ্ধা উর্মিলা আবেগ আপ্লুত কন্ঠে বলেন, যুদ্ধে কালে স্বামী ও একমাত্র মেয়েডারে হারাছি। দুনীয়ায় আমার কেউ নাই। আপনেরা আমার খবর নিছেন সম্মান দিছেন খুব খুশী হইছি।
এ ব্যাপারে উদ্যোক্তা আ. লতিফ খসরু বলেন, আজকের এই দিন মায়েদের জন্য বিশেষ দিন। আমার মা নেই। আমার যা কিছু অর্জন তার পিছনে মায়ের অবদান অনেক। মা সে কেবল সম্মানের । অতি সাধারণ মায়েরা মা তাদের সম্মান পাওয়ার অধিকার আছে এমন ধারনা থেকে অতি সাধারণ মা যারা সংসার ও প্রিয় সনতানের জন্য নিরন্তর লড়ছেন তাদের কিছুটা হলে সম্মান জানানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন।
/রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১১০৫২০১৪//
