মনপুরায় দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
- ১৮:৫৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, তথ্য-প্রযুক্তি, ভোলা জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৯৭
প্রতিবেদন উপকূল বাংলাদেশ, মনপুরা Θ ভোলার মনপুরা উপজেলায় ২ দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল বাকী।
সোমবার (১১ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় ৮টি স্টলে দর্শনার্থীদের সহ শিক্ষার্থীদের বিনামূল্যে ইয়াহু ও জি-মেইলের আই.ডি সহ ইন্টারনেট সেবা দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ সিকদার, হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, মনপুরা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম শাহীন, সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তৈয়বুল হানিফ চৌধুরী ও আজকের বার্তা মনপুরা প্রতিনিধি সীমান্ত হেলাল।
/আব্দুল্লাহ জুয়েল/উপকূল বাংলাদেশ/মনপুরা-ভোলা/১১০৫২০১৪//
