বরিশাল-৫: জেবুন্নেছা হিরনের মনোনায়ন দাখিল

hiron_400_717018378.jpgডেস্ক উপকূল বাংলাদেশ Θ বরিশাল-৫ (সদর) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় জেবুন্নেছা আফরোজের পক্ষে মনোনায়ন পত্র জমা দিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ।
রোববার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর টিটিসি এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের আঞ্চালিক কার্যালয়ে এ মনোনায়ন পত্র জমা দেওয়া হয়।

এসময় আওয়ামী লীগ দলীয় জেবুন্নেছা হিরনের পক্ষে জমা দেয়া মনোনায়নপত্র গ্রহণ করেন আঞ্চলিক নির্বাচন অফিসার ও বরিশাল-৫ (শুন্য) আসনের রিটানিং কর্মকর্তা মীর শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বরগুনা সদর আসনের সংসদ সদস্য শওকত হাসানুজ্জামান রিমন, পংকজ দেবনাথ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহম্মেদ, সাবেক ভিপি আনোয়ার, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রকৌশলী শহিদুল ইসলাম, অ্যাডভোকেট লস্কর নূরুল হক প্রমুখ।

এসময় আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, সদ্য প্রয়াত সাবেক সাংসদ হিরনের অসমাপ্ত কাজ জেবুন্নেছা আফরোজই সম্পন্ন করতে পারবে। বরিশালবাসীর ভাগের উন্নয়ন ও হিরনের সপ্নের নগরীর হাল ধরতে জেবুন্নেছা আফরোজকেই দলীয়ভাবে সমর্থন দেয়া হয়েছে। এখানে কোনো মতভেদ নেই।

তিন আরো বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন কমিশন ও তার কর্মকাণ্ডকে কোনো ভাবে প্রভাবিত করার কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় সতন্ত্র প্রার্থী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের মনোনায়নপত্র জমা পড়েছে বলে রিটানিং কর্মকর্তা মীর শাহজাহান নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা পর্যন্ত এ আসনের মনোনায়ন পত্র জামা দেওয়া যাবে।

এর আগে এ উপ নির্বাচনে মনোনায়ন পত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেবুন্নেছা আফরোজে, মহানগর বিএনএফ এর আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, স্বতন্ত্র প্রার্থী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।

মনোনয়নপত্র যাছাই-বাছাই ১৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ মে এবং বরিশাল-৫ (সদর) আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ ১২ জুন অনুষ্ঠিত হবে।

/সৌজন্যে-বাংলানিউজটোয়েন্টিফোর.কম/১১০৫২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য