কাউখালীতে লিমন নামের এই শিশুটি কার?

limon.bmpপ্রতিবেদন উপকূল বাংলাদেশ, কাউখালী Θ পিরোজপুরের কাউখালী বেকুটিয়া ফেরীঘাট এলাকায় ব্যবসায়ীরা লিমন (৭) নামের শিশুকে একা পেয়ে স্থানীয় চিরাপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নজরুলের হেফাজতে দিয়ে দেয়।

শিশুটির সাথে কথা বলে জানা যায়, তার বাড়ী ফরিদপুরে। ল্যাবরেটরী স্কুলে ১ম শ্রেনীতে পড়ে, পিতার নাম সৈকত বাসের ড্রাইভার, নানার নামঃ মোজাহার সিকদার, ছোট ভাই শীতল, বোন স্বর্ণা। এর চেয়ে বেশী কিছু ছেলেটি বলতে পারে না। জানা গেছে, গ্রাম পুলিশ নজরুল ছেলেটিকে কাউখালী থানায় নিয়া আসে এবং সাধারণ ডায়রী করেন।

কাউখালী থানায় জিডি গ্রহণকারী এ,এস,আই বাশার জানান, ফরিদপুর থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। লিমন বর্তমানে নজরুল চৌকিদারের বাড়ীতে আছে। মোবাইলঃ ০১৭৫৪-৩৫৭৩৩৪।  কাউখালী উপজেলার গ্রাম পুলিশ নজরুল এর জিম্বায় থাকা শিশু ছেলেটি কার? এ প্রশ্ন এখন সর্বত্র।

/রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১০০৫২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য