ভোলার চরফ্যাসনে সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চরফ্যাসনে সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির প্রস্তুতি বৈঠক

চরফ্যাসন, ভোলা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯ জুলাই ২০১৭ তারিখে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবুজ উপকূল কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিদ্যালয়ে এবার প্রথমবারের মত এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

সভার শুরুতে সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহন, দেয়াল পত্রিকা প্রকাশ, গাছের চারা লাগানো, শিক্ষার্থীদের পরিবেশ পর্যবেক্ষণ ও প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, অতিথি আমন্ত্রণ ইত্যাদি বিষয়ে তিনি সভায় অবহিত করেন।

তিনি বলেন, উপকূল অঞ্চল ঘুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি দেখেছি, এই অঞ্চলের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের মাঝে সচেতনতার মাত্রা খুবই কম। অনেক বিষয়ে তাদের সাধারণ জ্ঞান নেই। যে নদী তার বাড়ি ৫বার ভেঙে নিয়ে গেছে, সে নদীর নামটিও তারা বলতে পারে না। চারপাশের তথ্য জানাতে কয়েক বছর আগে থেকে পড়ুয়াদের অংশগ্রহনে দেয়াল পত্রিকা বেলাভূমিপ্রকাশ শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় সবুজ উপকূল কর্সূচির জন্ম হয়।এরমধ্য দিয়ে উপকূলের পড়ুয়ারা তথ্য সমৃদ্ধ হয়ে জীবন দক্ষতা নিয়ে বেড়ে উঠবে। একইসঙ্গে তাদের সৃজনশীল মেধার বিকাশ ঘটবে।

কর্মসূচির স্থানীয় সংগঠক ও স্থানীয় সাংবাদিক শিপু ফরাজী বলেন, সবুজ উপকূল কর্মসূচি প্রান্তিক জনপদের এই শিক্ষার্থীদের আলোকিত করতে সহায়তা করবে। সাধারণত এ ধরণের কর্মসূচি দ্বীপ-চর এলাকায় আয়োজন করা হয় না। সে ক্ষেত্রে এ কর্মসূচি এখানকার শিক্ষার্থীদের নতুন কিছু দেবে বলে আশাকরি। এখন চেষ্টা করতে হবে। অনুষ্ঠান যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, সবুজ উপকূল কর্মসূচির জন্য আমাদের পিছিয়ে থাকা এই বিদ্যালয়কে বাছাই করা হয়েছে জেনে আমরা আনন্দিত। এর মধ্যদিয়ে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশারাখি। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

//প্রতিবেদন/১৯০৮২০১৭//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য