গাছের চারা লাগিয়ে আলোকযাত্রা বরগুনা দলের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ সুপার
- ০০:৪৫
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, জাতীয়-উপকূল, বরগুনা জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ৪৮৭
![]()
বরগুনা: “সুস্থ জীবনের বিকল্প নাই, তার জন্য নির্মল বায়ু চাই”-এই প্রত্যয়ে আলোকযাত্রা বরগুনা দল বিভিন্ন বিদ্যালয় অঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
২৭ জুলাই সকাল ১০টায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় আঙ্গিনায় ছাত্রছাত্রীদের নিয়ে (বনজ,ফলজ,ঔষধি) গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বরগুনা পুলিশ সুপার জনাব বিজয় বসাক (পি,পি,এম)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তোফায়েল আহমেদ। আরো উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর-এর বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইদ্রিসুল আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী।

উপকূলীয় জেলা বরগুনার ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় অাঙ্গিনায় পরিবেশ বান্ধব গাছ লাগিয়ে উপকূলীয় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এই বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপকূলের পড়ুয়াদের জ্ঞান ও সৃজনশীল মেধা বিকাশ সংগঠণ আলোকযাত্র বরগুনা দল।
উপকূলের পড়ুয়াদের জ্ঞান ও সৃজনশীল মেধা বিকাশ সংগঠণ আলোকযাত্রা। উপকূলের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে উপকূলের জেলাগুলোতে বিগত বছর যাবত বিভিন্ন ধরনের কর্মসূচি ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের বর্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের আশপাশে গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়।
// প্রতিবেদন/২৭০৭২০১৭//
