ঈদের ৪ টেলিফিল্ম, ৩ নাটকে আজম খান
- ০২:৩৭
- ঘটনাপ্রবাহ, বিনোদন, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৬৯৫
ঢাকা : বাস্তব জীবনে তিনি একজন ব্যতিক্রমী বাবা। স্নেহ-আদর-ভালোবাসা দিয়ে নিজের একমাত্র মেয়েকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলছেন। অভিনয় জীবনেও বাবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে একইভাবে সন্তানকে সুনাগরিকের পথ দেখানোর চেষ্টা করেন তিনি। এ যেন অভিনয় জীবনেও বাস্তবেরই প্রতিফলন। আর তিনি হলেন সবার প্রিয় আজম খান। শখের অভিনয়ে পাড়ি দিয়েছেন অনেকটা পথ। এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশনে ৪টি টেলিফিল্ম ও ৩টি এক ঘন্টার নাটকে অভিনয় করেছেন তিনি।
![]()
টেলিফিল্ম-তালপাতার পাখা
মা ছ রা ঙা টি ভি
মাছরাঙা টিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘তাল পাতার পাখা’। রচনা মাসুম শাহরিয়ার অভিনয় মাহফুজ আহমেদ, পূর্নিমা, নাজিরা আহমেদ মৌ এবং আজম খান। পরিচালনা চয়নিকা চৌধুরী
![]()
নাটক-সবুজ মানুষ
বাং লা ভি শ ন
বাংলা ভিশনে প্রচারিত হবে নাটক ‘সবুজ মানুষ’। রচনা মাসুম শাহরিয়ার। অভিনয় মাহফুজ আহমেদ, সাদিয়া জাহান প্রভা, তাসনূভা তিশা এবং আজম খান। পরিচালনা চয়নিকা চৌধুরী
![]()
নাটক-কারণ সে আকাশ ভালবাসে
দে শ টি ভি
দেশ টিভিতে প্রচারিত হবে নাটক ‘কারণ সে আকাশ ভালবাসে’। রচনা ফারিয়া হোসেন অভিনয় সজল, তাসনুভা তিশা, শর্মিলী আহমেদ এবং আজম খান। পরিচালনা চয়নিকা চৌধুরী
![]()
টেলিফিল্ম-ফিরে আসার গল্প
এন টি ভি
এনটিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’। রচনা ফারিয়া হোসেন। অভিনয় শহিদুজ্জামান সেলিম, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, ইমন, সাদিয়া জাহান প্রভা, নাঈম এবং সোনিয়া এবং আজম খান। পরিচালক চয়নিকা চৌধুরী
![]()
টেলিফিল্ম-কখনও এমন নির্জন দুপুর আসে
এ কু শে টি ভি
একুশে টিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কখনও এমন নির্জন দুপুর আসে’। রচনা মাসুম শাহরিয়ার। অভিনয় সিয়াম আহমেদ, জোভান, নাজিরা মৌ, নাদিয়া মীম এবং আজম খান। পরিচালনা চয়নিকা চৌধুরী
![]()
টেলিফিল্ম-হৃদয়ে মম
বাং লা দে শ টে লি ভি শ ন
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘হৃদয়ে মম’। অভিনয় অরূনা বিশ্বাস, মেহজাবিন, জোভান এবং আজম খান। পরিচালনা পিন্টু সাহা।
![]()
নাটক-এবং স্বপ্নের মৃত্যু
বাং লা চ্যা নে ল
বাংলা চ্যানেলে প্রচারিত হবে ‘এবং স্বপ্নের মৃত্যু’। রচনা মাসুম শাহরিয়ার অভিনয় শর্মিলী আহমেদ, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া এবং আজম খান। পরিচালনা চয়নিকা চৌধুরী।
//প্রতিবেদন/১৬০৬২০১৭//
