টেকনাফের শাহপরীর দ্বীপে আলোকযাত্রা দলের যাত্রা শুরু
- ১১:২১
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, কক্সবাজার জেলা, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পূর্ব-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৪০০
![]()
শাহপরীর দ্বীপ, টেকনাফ: উপকূলীয় জেলা কক্সবাজারের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে যাত্রা শুরু করেছে উপকূলের পড়ুয়াদের জ্ঞান ও সৃজনশীল মেধাবিকাশ সংগঠণ আলোকযাত্রা দল। ১৭ মে রোজ বুধবার বিকাল ৪টায় শাহপরীর দ্বীপ এলজিইডি রেস্ট হাউজে অনুষ্ঠিত সভায় ২০জন সদস্য নিয়ে শাহপরীর দ্বীপ আলোকযাত্রা দল গঠণ করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে শাহপরীর দ্বীপ আলোকযাত্রা দলের দলনেতা-১ নির্বাচিত হয় জসিম মাহমুদ, দলনেতা-২ মোঃ ইসহাক শাহ এবং দলনেতা-৩ কেফায়েত উল্লাহ। বাকি সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুছ,ওমর হায়াত, মোঃ হোছেন, মনজুর আলম, মোহাম্মদ সাদেক উল্লাহ, মোহাম্মদ রাসেল, শাহীন আলম, একরাম আজিজ, আবছারুল মজিদ, বেলাল উদ্দিন, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ একরাম প্রমূখ ।
সভায় দলের কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং ২০১৭ সালের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। শাহ পরীর দ্বীপ আলোকযাত্রা দলের সদস্যরা আগামীতে বিভিন্ন কর্মসূচি পালন করেন । বিভিন্ন দিবসে ব্যতিক্রমী কর্মসূচি পালন করবে শাহপরীর দ্বীপ আলোকযাত্রা দল। একইসঙ্গে তারা শাহপরীর দ্বীপ ভাঙণ এবং সেখানে বসবাসরত জেলেসহ বিভিন্ন পেশার মানুষের জীবনযাত্রার খোঁজ খবর নেবেন।
আলোকযাত্রা দলের সদস্যরা শাহপরীর দ্বীপ ভাঙ্গণে কবলিত মানুষের বাড়িঘর, বিলীন হয়ে যাওয়া ফসলি জমি, ভাঙ্গনের ফলে মানুষের জমিজমা, ভিটেবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গৃহপালিত পশুপাখি নিয়ে বেড়িবাঁধের পাশে কোনরকম আশ্রয় নিচ্ছে মানুষগুলো। শাহ পরীর দ্বীপ আলোকযাত্রা দলের সদস্যরা দ্বীপের মানুষদের জীবনযাপন বিষয়ে খোঁজখবর রাখবেন।
//প্রতিবেদন/ ১৮০৫২০১৭//
