নোয়াখালীর হাতিয়ার চরচেঙ্গায় আলোকযাত্রা দলের যাত্রা শুরু
- ০০:৪৬
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, নোয়াখালী জেলা, পূর্ব-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৪৪১
![]()
চরচেঙ্গা, হাতিয়া : উপকূলীয় জেলা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরচেঙ্গায় যাত্রা শুরু করেছে উপকূলের পড়ুয়াদের জ্ঞান ও সৃজনশীল মেধাবিকাশ সংগঠণ আলোকযাত্রা দল। সম্প্রতি এম সি এস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের কমিটি গঠণ করা হয়।
সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামারুল ইসলাম, আলোকযাত্রা ঢাকা দলের দলনেতা-১ ছাইফুল ইসলাম মাছুম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ তামজিদ উদ্দীনকে দলনেতা ১, আরমান হোসেন রবিনকে দলনেতা ২ এবং মোঃ এমরান হোসেনকে দলনেতা ৩ মনোনীত করা হয়।
দলের সদস্যরা হচ্ছে, মোঃ আরাফাত হোসেন, আব্দুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, তনিমা আক্তার, মোঃ ছারোয়ার হোসেন, ইসরাতুল মেসকাত মিলি, মোঃ আসিফ রহমান, সুকন্যা সরকার, ছাবিহা সানজিদা নুহা, ইমতিয়াজ উদ্দীন নিরব, তানিয়া আক্তার, সানজিদা আক্তার, শাকিল ইসলাম, জোহাহের ওয়াসিম ওয়ন, আরমান হোসেন, মিতু আক্তার এবং রবিন উদ্দীন।
সভায় দলের কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং ২০১৭ সালের কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
এরইমধ্যে আলোকযাত্রা চরচেঙ্গা দলের সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত পহেলা মে মহান মে দিবসে ব্যতিক্রমী কর্মসূচি পালন করে আলোকযাত্রা চরচেঙ্গা দল। দলের সদস্যরা এদিন মেঘনাপাড়ের শ্রমিকদের জীবনযাত্রা দেখতে যায়। সেখানে তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করে। একইসঙ্গে তারা মেঘনাতীরের ভাঙণ এবং সেখানে বসবাসরত জেলেসহ বিভিন্ন পেশার মানুষের জীবনযাত্রার খোঁজ নেয়।
এই কার্যক্রমে আলোকযাত্রা দলের সদস্যদের সঙ্গে থেকে গাইডলাইন দেন দলের উপদেষ্টা ও এমসিএস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামারুল ইসলাম। দলের নেতৃত্ব দেয় আলোকযাত্রা চরচেঙ্গা দলের দলনেতা-১ তামজিদ উদ্দীন।
আলোকযাত্রা দলের সদস্যরা এমসিএস উচ্চ বিদ্যালয়ের অদূরে মেঘনাতীরে গিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে মে দিবসের ইতিহাস তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করে। মো. কামারুল ইসলাম আলোচনার সূত্রপাত করলে আলোকযাত্রা দলের সদস্যরা আলোচনায় অংশ নেয়।
মেঘনাতীরে গিয়ে আলোকযাত্রা দলের সদস্যরা দেখতে পায়, নদী ভাঙ্গণে মানুষের বাড়িঘর, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের ফলে মানুষের জমিজমা, ভিটেবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গৃহপালিত পশুপাখি নিয়ে বেড়িবাঁধের পাশে কোনরকম আশ্রয় নিচ্ছে মানুষগুলো। আলোকযাত্রা দলের সদস্যরা মেঘনাতীরের মানুষদের জীবনযাপন বিষয়ে খোঁজখবর নেয়।
//প্রতিবেদন/১৫০৫২০১৭//
