খুলনার পাইকগাছায় কে. ডি. সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বেলাভূমি’র যাত্রা
- ০১:৫২
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, পশ্চিম-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৩৯৬
![]()
পাইকগাছা, খুলনা : নিজের লেখাপড়ার সমস্যা, চাষির চাষাবাদের সমস্যা, বিশুদ্ধ খাবার পানির সংকট, বাল্য বিয়ে, যৌতুক, শিশুশ্রম, যাতায়াতে দুর্ভোগ, এমনকি সুন্দরবনের বিভিন্ন সমস্যার কথা উঠেছে এসেছে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের লেখায়। ওরা নিজেরাই লেখার বিষয় নির্ধারণ করেছে, তথ্য সংগ্রহ করেছে, অার তৈরি করেছে প্রতিবেদন। এসব লেখা নিয়ে ওরাই প্রকাশ করল ভিন্নধারার দেয়াল পত্রিকা ‘‘বেলাভূমি”।
‘তারুণ্যে উপকূল’ স্লোগান নিয়ে এই দেয়াল পত্রিকাটি প্রকাশিত হল খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাটাখালী এলাকার কে ডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার (২৩ মে ২০১৭) বিদ্যালয়ের ‘‘আলোকযাত্রা” দলের উদ্যোগে এ পত্রিকাটি প্রকাশিত হয়। পত্রিকাটি প্রকাশের আগে লেখালেখি বিষয়ে আলোচনা হয়।
উপকূল জুড়ে ব্যতিক্রমীধারার দেয়াল পত্রিকা বেলাভূমি’র উদ্যোক্তা উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়ুয়াদের পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
পত্রিকা প্রকাশের পর অনুভূতি জানাতে গিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলল, আমরা প্রতিবেদন লিখতে গিয়ে চারপাশের অনেক তথ্য জানতে পেরেছি। নিজেদের এলাকার কথা নিজেরাই প্রকাশ করতে পারছি। লেখালেখি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। ‘‘বেলাভূমি”তে লেখার মাধ্যমে আমরা লেখালেখি জীবন শুরু করলাম। লেখার মধ্যদিয়ে আমরা আগামীতে নিজেদের প্রতিভা বিকাশ করতে পারবো।
শিক্ষার্থীরা বলে, আমরা প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে লড়াই করছি। জলোচ্ছ্বাস, নদীভাঙণসহ নানা দুর্যোগ আমাদের জীবন বিপর্যস্থ করে তোলে। আমাদের স্বাভাবিক জীবনে এসব দুর্যোগ বাধা হয়ে দাঁড়ায়। লেখালেখির মাধ্যমে আমরা সেসব বিষয়গুলো তুলে ধরতে পারি।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়ানো আর সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে বেলাভূমি’র প্রকাশনা অব্যাহত রাখার দাবি পড়ুয়াদের। আর তাদের এ দাবি পূরণে সর্বাত্মক সহায়তা দেয়ার অঙ্গীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পত্রিকাটি প্রকাশের আগে বিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা পরিচালনা করেন উপকূল-সন্ধানী সাংবাদিক ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান রফিকুল ইসলাম মন্টু। পত্রিকাটি তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি ও এসডাব্লিউ নিউজের সম্পাদক প্রকাশ ঘোষ বিধান।
//প্রতিবেদন/২৩০১২০১৭//
