শরণখোলায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত
- ১৯:৪০
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, পশ্চিম-উপকূল, বাগেরহাট জেলা, শীর্ষ সংবাদ
- ২৪৮
![]()
শরণখোলা (বাগেরহাট) : ‘‘গ্রামীন সাংবাদিকতায় মোনাজাতউদ্দিনের মত নিবেদিত সাংবাদিকের আজ বড়ই অভাব । নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে মোনাজাতউদ্দিনকে অনুসরনের কোন বিকল্প নেই । তাকে গ্রাম সাংবাদিকতার শিক্ষক হিসেবে অভিহিত করা যায় । তিনি আজ আমাদের মাঝে বেঁচে থাকলে মফস্বল সাংবাদিকতার মান আরো উন্নত হতো।’’
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তরা এ কথা বলেন ।
কোষ্টাল জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে শরণখোলা প্রেসক্লাব এ স্মরণ সভার আয়োজন করে ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে শরণখোলা প্রেসক্লোবের সহসভাপতি আঃ মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী।
সভায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, প্রেসক্লাব সদস্য অধ্যাপক আঃ জলিল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমাদুল হক শামীম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান আকন প্রমূখ ।
//প্রতিবেদন/২৯১২২০১৬//
