ভোলায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত
- ১৯:২৭
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৭০
![]()
ভোলা : যথাযোগ্য মর্যাদায় ভোলায় পালিত হল গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে দৈনিক আজকের ভোলা কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
কোস্টাল জার্নালিস্ট অব ফোরাম বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যেগে এবং দৈনিক আজকের ভোলা এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় বক্তব্য দেন প্রবীন সাংবাদিক এমএ তাহের, এসএ টিভি প্রতিনিধি এ্যাড. সাহাদাত শাহিন, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি জুন্নু রায়হান, দিগন্ত টিভি প্রতিনিধি ইউনুছ শরীফ, বাংলানিউজ প্রতিনিধি ছোটন সাহা প্রমুখ।
বক্তারা মোনাজাতউদ্দিনের জীবনী নিয়ে আলোচনা করে বলেন, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন ছিলেন, একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান এবং কঠোর পরিশ্রমী সাংবাদিক।
তার খবরের ক্ষেত্র ছিল গ্রাম। তার লেখনিতে তিনি অভাব-অনাটন, সংকট সম্ভাবনা আর দুর্নীতি অনিয়মের খবর প্রকাশ করে করেছেন। খবরের গভীর অনুসন্ধান করে তা কেন্দ্রে নিয়ে এসেছেন।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন, সংবাদিক মশিউর ররহমান পিংকু ও আদিল হোসেন তপু। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহন করেন।
//প্রতিবেদন/২৯১২২০১৬//
