হাজারো পতাকা উড়িয়ে ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস পালনের উদ্যোগ কমলনগরে
- ২৩:৫৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, পূর্ব-উপকূল, লক্ষীপুর জেলা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৭৫
![]()
কমলনগর, লক্ষ্মীপুর : আসছে আগামী ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের তীব্র প্রতিরোধ আর রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাঙালি জাতি পাকিস্থানকে আত্মসর্মপণে বাধ্য করে বিজয় অর্জন করে স্বাধীনতা চিনিয়ে আনে। তখন থেকেই মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা লাখ লাখ বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আর বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য ১৬ ডিসেম্বর দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালন হয়ে আসছে।
দিনটি বাঙালির ইতিহাসে ছিলো গৌরবময়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মাঝে ছিলো স্মরণীয়। আর সেই মহান দিনে একই মাপের হাজারো জাতীয় পতাকা উড়িয়ে ব্যাতিক্রমভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়ে অক্লান্ত প্রচেষ্টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা।
১৬ ডিসেম্বর কমলনগরের আকাশে উড়বে লাল-সবুজের হাজারো পতাকা, সৃষ্টি হবে ইতিহাসের নতুন এক অধ্যায়ের । জাতীয় পতাকা উড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সমাজিক সংগঠনের ব্যাক্তি বর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন। কমলনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে আনা হয়েছে প্রচুর বাঁশ । দর্জি দোকানে চলছে পতাকা তৈরির সর্বশেষ প্রস্তুতি।
ইতিমধ্যে,লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী উপজেলায় নতুন পতাকা বিতরণ করেছেন। পতাকা উড়ানোর সার্বিক খবর জানতে লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আবদুল্লাহ আল মামুন কমলনগর উপজেলা পরিষদ কমলপ্লেক্সে আসলে তাকে নতুন জাতীয় পতাকা উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা ।
বিষয়টি সম্পর্কে আলোচনা হলে ইউএনও মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, “বিজয় দিবসে কমলনগরের সকল প্রশাসনিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠানসহ উপজেলা জুড়ে ঈড়বে নতুন পতাকা। এর জন্য আড়াই হাজার পতাকা তৈরি করা হচ্ছে এবং অনেক বাঁশ আনা হয়েছে”।
তিনি আরো জানান, “শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে নয় উপজেলার স্থায়ী বাসিন্দাদেরকেও জাতীয় পতাকা উড়ানোর জন্য উদ্বুদ্ধ করা হয়েছে”।
প্রসঙ্গত, ইউএনও মোঃ মাসুদুর রহমান মোল্লা ঢাকা নারায়ণগঞ্জের কৃতি সন্তান। কিছুদিন আগে তিনি কমলনগরের ইউএনও হিসেবে যোগ দেওয়ার পর উপজেলার সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে আসছেন ।
//প্রতিবেদন/০১১২২০১৬//
