সংগীতে দুরন্ত পথচলা কণ্ঠশিল্পী অশ্রু’র
- ০০:৪৩
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, বিনোদন, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ, সাহিত্য ও সংস্কৃতি
- ৪২৮
![]()
ভোলা : এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম সংগীত শিল্পীদের মধ্যে একজন সাবিনা সুলতানা অশ্রু। দীর্ঘদিন ধরে নিয়মিত শিল্পী হিসাবে কাজ করছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে।
খুব দ্রুত সময়ে সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে দর্শক-শ্রোতাদের মনে।
শুধু রাজধানী নয়, তিনি পরিচিত সারাদেশে। যাকে কেন্দ্র করে সংগীতাঙ্গনে নতুনত্ব সৃষ্টি হয়েছে। তরুন প্রজম্মের কাছেও তিনি আইডল হিসাবে স্থান করে নিয়েছেন। তার এই দুরন্ত এগিয়ে যাওয়ায় যেমনি খুশি তার পরিবারের সদস্যরা ঠিক তেমনি খুশি ভক্তরাও।
২০০৩ সালে বড় ভাই এনামুল হক অপুর কাছে সংগীতে হাতে খড়ি সাবিনা সুলতানার। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ছোট বেলা থেকেই স্বপ্নকুড়ি ও ক্লোজআপ-১ প্রতিযোগীতায় ভালো পারফরমেন্স করে আলোচনায় চলে আসেন তিনি। সেই থেকেই একের পর এক সফলতার মুখ দেখতে পান তিনি। তার ২টি একক এ্যালবাম ও ৫টি যৌথ এ্যালবাম প্রকাশ হয়েছে। এরমধ্যে সবচেয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেছে ‘সখা’ নামের এ্যালবামটি।
সুরেলা কন্ঠের অধিকারী অশ্রু এছাড়াও গান খেয়ে সিনেমায়। একই সাথে তিনি বেশ কয়েকটি থিম সং গেয়েছেন। ওই সব নাটক ও টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এরমধ্যে আরটিভিতে প্রচার হচ্ছে তার আবহসংগীতের দুর বাড়ি কাছের মানুষ’ শিরোনামে।

সাংস্কৃতিক পরিবারের সন্তান অশ্রুর বাড়ি খুলনা জেলায়, নানা বাড়ি বরিশালের পটুয়াখালীতে। তার ভাই বোন সবাই গান করেন। রাজধানীতে আছেন সংগীত জগৎ নিয়েই।
সংগীত জীবনের পথচলা নিয়ে কথা হয় সংগীত শিল্পী সাবিনা সুলতানা অশ্রুর সাথে। তিনি বলেন, জীবনে কখনও ভাবিনি প্রফেশনাল সিঙ্গার হবো’ মনে হচ্ছে সব কিছুই কাকতালিয়ভাবে হয়ে গেছে। স্বপ্ন পূরন হয়েছে কিনা জানিনা, তবে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে এখনও নিরলসভাবে কাজ করছি।
তিনি বলেন, আমার যতটুকু প্রতিভা রয়েছে সে অনুয়ায়ী এখন স্বীকৃতি মেলেনি, নিজের কাছে মনে হচ্ছে এখনও আমি অবহেলিত। তারপরেও একটু ভালো লক্ষকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি।
আধুনিক ও নজরুল সংগীতের এ শিল্পী আরো বলেন, মাঝে মধ্যেই সুযোগ পেয়ে যাই কিন্তু কখনও কখণও তা অজ্ঞাত কারনে হাসছাড়া হয়ে যায়’। প্রকৃত প্রতিভাবানদের মূল্যায়ন হয়না এমন অভিযোগ তার।
সাবিনা সুলতানা অশ্রুর প্রিয় শিল্পীর তালিকায় রয়েছেন শুভমিতা ব্যানার্জি ও আশ্রাফ হোসেন। অশ্রু বলেন, গান ভালোবাসি, যতদিন বেচে থাকবে গান নিয়েই থাকবো।
দর্শক-শ্রোতাদের দোয়া ও ভালোবাসা পেলে সংগীত চর্চার মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবেন এমনটাই প্রত্যাশা তার।
