সবুজ উপকূল ২০১৬, বরগুনার কদভানু মেমোরিয়ালের পড়ুয়ারা বের করল বেলাভূমি’র প্রথম সংখ্যা

বরগুনার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে বেলাভূমি

বরগুনা : এই প্রথমবার আমরা প্রতিবেদন লিখেছি স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে, ছবি একেছি  ও তৈরি করেছি আমাদের বিদ্যালয়ের প্রথম দেয়াল পত্রিকা বেলাভূমি। পেয়েছি বন্ধুদের ভালোবাসা শিক্ষকদের প্রশংসা ও সবুজ উপকূল ২০১৬ অনুষ্ঠানে লিখিয়ে হিসেবে পুরস্কার। এভাবেই প্রথমবারের মতো দেয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশের অনুভূতি প্রকাশ করলেন কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আয়োজিত সবুজ উপকূল ২০১৬ কর্মসূচি উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকাশ করে দেয়াল পত্রিকা বেলাভূমির প্রথম সংখ্যা।

বেলাভূমির প্রথম সংখ্যায় ১১ টি লেখা ও তিনটি ছবি স্থান পেয়েছে। যার মাধ্যমে উঠে এসেছে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। উঠে এসেছে দুর্যোগ ঝুঁকি মোকাবেলার বিভিন্ন দিক ও দুর্যোগের পূর্ববর্তি ও পর্ববর্তি করনীয় নানা বিষয়। বাদ যায়নি জনসংখ্যার সমস্যার কথাও।

দেয়াল পত্রিকা প্রকাশে কাজ করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী রাবু, হাবিবা জান্নাত, তাসফিয়া হায়দার, রিয়া মনি। নবম শ্রেণীর সিফা হায়দার, মোসা. সুমাইয়া, অষ্টম শ্রেণীর চৈতি রায়, লতা রায়, সুমাইয়া।

প্রথমবারের মতো দেয়াল পত্রিকা প্রকাশের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী লতা সরকার ও চৈতি রায় জানায়, কখনো কল্পনাও করিনি আমরা সংবাদ লিখতে পারবো এবং সেই সংবাদই আবার আমাদের নামে ছাপা হবে আমাদের পত্রিকায়। অনেক ভালো লাগছে পত্রিকা তৈরি করতে পারে।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া হায়দার ও নবম শ্রেণীর শিক্ষার্থী সিফা মাহমুদ বলেন, এই পত্রিকাটি প্রকাশ আমাদের বিদ্যালয়ে অব্যাহত থাকলে আমরা সবাই আলো ভালো ভালো লেখা ও নিজেদেরকে দুর্যোগ মোকাবেলায় সচেতন জাতি হিসেবে গড়ে তুলতে পারবো।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুরান চন্দ্র হাওলাদার বলেন, ভিন্ন ধর্মী এই পত্রিকাটি প্রকাশ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের লিখিয়ে প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। পরবর্তিতে এই পত্রিকা প্রকাশে বিদ্যালয় থেকে উদ্যোগ গ্রহন করা হবে।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/০২০৯২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য