সবুজ উপকূল ২০১৬, তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে ‘বেলাভূমি’র ৫ম সংখ্যা
- ২১:১৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, জীবনধারা, পরিবেশ প্রতিবেশ, পশ্চিম-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ, সাতক্ষীরা জেলা
- ২৬১
তালা, সাতক্ষীরা, ১ সেপ্টেম্বর ২০১৬ : উপকূলীয় জেলা সাতক্ষীরার তালা উপজেলা প্রত্যন্ত গ্রাম জাতপুরে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের পড়ুয়ারা বের করলো দেয়াল পত্রিকা বেলাভূমি’র ৫ম সংখ্যা। পত্রিকাটিতে পড়ুয়াদের লেখা প্রতিবেদন, রচনা ও হাতে অাঁকা ছবি স্থান পেয়েছে। পড়ুয়াদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি আর সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে বেলাভূমি’র প্রকাশনা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ আর পড়ুয়ারা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তালার জাতপুরে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি উপলক্ষে বেলাভূমি’র এ সংখ্যাটি প্রকাশিত হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপকূল বিষয়ক ওয়েব জার্নাল উপকূল বাংলাদেশ।
উপকূলের পড়ুয়াদের পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
দেয়াল পত্রিকা বেলাভূমি’র এই সংখ্যাটিতে পড়ুয়ারা লিখেছে পরিবেশের নানান বিষয় নিয়ে। লেখার সঙ্গে রঙ-পেন্সিলের এঁকে দিয়েছে চমৎকার প্রাকৃতিক দৃশ্য। লেখা, লেখার সঙ্গে ছবি আর চারপাশের দৃষ্টিনন্দন আলপনা বেলাভূমি’র সৌন্দর্য্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। পত্রিকাটি বিদ্যালয়ের সকল পড়ুয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
‘‘বৃক্ষ মোদের বন্ধু হবে, দেশে বনায়ন বৃদ্ধি পাবে। বৃক্ষ নিধন বন্ধ করবো, বেশি করে গাছ লাগাবো। উপকূলে বনায়নের ব্যবস্থা করে, দুর্যোগ মোকাবেলা করতে পারি। বনায়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, আমাদের উচিত এগোতে।’’ এভাবে এবারের বেলাভূমিতে একটি ছোট্ট লেখা লিখেছে ১০ম শ্রেণীর সামিহা তাহসীন। ছবির সাথে রয়েছে অসাধারণ একটি হাতে অাঁকা ছবি।
বেলাভূমি’র এই সংখ্যায় সামিহার মত আরও অনেকেই লিখেছে। ‘গড়ে তুলব নতুন সবুজ উপকূল’ বিষয়ে লিখেছে ১০ম শ্রেণীর বি এম ফুরকান, ‘সবুজ বনায়ন’ নিয়ে লিখেছে ১০ম শ্রেণীর রিনি আক্তার, ‘সবুজ গ্রাম’ শিরোনামে লিখেছে ৮ম শ্রেণীর সাগর চৌধুরী, ‘উপকূলীয় সৌন্দর্য্য’ শিরোনামে লিখেছে ১০ম শ্রেণীর তাহমিদুন নাহার স্বর্না, ‘বন্যপ্রাণী রক্ষায় সবুজ উপকূল’ শিরোনামে লিখেছে ৯ম শ্রেণীর কনা, ‘সবুজ উপকূল’ শিরোনামে লিখেছে ৭ম শ্রেণীর রাজিয়া সুলতানা মিম, ‘গ্রীষ্মের গ্রামীণ বাংলা’ বিষয়ে লিখেছে অষ্টম শ্রেণীর রাশেদ হাসান, ‘প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে’ শিরোনাম দিয়ে লিখেছে ৬ষ্ঠ শ্রেণীর জিনিয়া ইয়াসমিন তিশা, ‘বাঁচাতে হবে অরণ্য’ এই শিরোনামে লিখেছে ৭ম শ্রেণীর শ্রাবণী চৌধুরী, ‘গাছ আমাদের বন্ধু’ শিরোনামে লিখেছে ৭ম শ্রেণীর আফরিন রিতু, ‘সামাজিক বনায়ন’ বিষয়ে লিখেছে ৭ম শ্রেণীর সুমাইয়া, ‘বনায়ন’ শিরোনামে লিখেছে আছিয়া খাতুন, ‘সবুজে জীবন’ শিরোনামে লিখেছে ১০ম শ্রেণীর এলিনা বিশ্বাস। প্রত্যেকেই লেখার সঙ্গে এঁকে দিয়েছে ছবি।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/০১০৯২০১৬//
