একটি গানেই বদলে গেল শিশু জাহিদের জীবন

শিশু জাহিদ গান গাইছে

“মধু হই হই আহারে বিষ খাওয়াইলা” শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গানটির মাধ্যমে বদলে গেছে শিশু জাহিদের জীবন। মিলেছে ফেসবুক স্টার খ্যাতি।

সৈকতে পর্যটকদের গান শুনিয়ে উপার্জন করাই ছিল জাহিদের পেশা। পারিবারিক দারিদ্রতার কারনে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। সংসারে হাল ধরতে নেমে পড়ে জাহিদ।

নিত্যদিনের মতই ইমরান নামক এক যুবককেগান শুনায় জাহিদ।সৈকতে ধারন করা ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবিকের মাধ্যমে। লাখো লাইক, শেয়ার আর কমেন্ট এ ভরে যায় তার গানটি।

সৈকতে ধারন তরা ভিডিও টি নজরে আসে স্থানীয় এক হোটেল কতৃপক্ষের। তারটর তারা চাকুরি দেয় জাহিদ কে।ভর্তি করায় একটি স্কুলে।শুরু হয় জাহিদের নতুন জীবনের গল্প।

জাহিদ জানায়, সে সৈকতে আসা পর্যটকদের গান শুনিয়ে যে বকসিস পেত তা তুলে দিত তার মায়ের হাতে,তা দিয়ে সংসার চলতো তাদের। আরও জানায় সে এখন পর্যন্ত চারটি রেডিও করে, আরও রেডিও করতে ঢাকা যাবে।

কদিন আগেও পর্যটকদের গান শুনিয়ে সংসার চলত জাহিদ’দের। জাহিদের জীবন বদলে যাওয়ায় খুশি তার বন্ধুরা।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/০২০৯২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য