সবুজ উপকূল ২০১৬, কাঁঠালিয়ার বানাই হাইস্কুলে যারা পুরস্কার জিতল

ঝালকাঠির কাঁঠালিয়ার বানাই হাইস্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে বিজয়ীরা

বানাই, কাঁঠালিয়া, ঝালকাঠি, ২৪ আগষ্ট ২০১৬ : সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে অংশ নিয়ে পড়ুয়ারা লিখলো, অাঁকলো, পেল পুরস্কার। উপকূলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ার বানাই হাইস্কুল এন্ড কলেজে ২৪ আগষ্ট ২০১৬ এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ।

সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বানাই হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মোসা. হাফসা আকতার, চেঁচরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর রুখসাত আমিন জীম, ৩য় হয়েছে বানাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর উম্মে হাবিবা হানি। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে বানাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর টুম্পা রানী সেন, ২য় হয়েছে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সানজানা আলীম, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর রনি মৃধা।

কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বানাই হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর সাব্বির মাহমুদ শোভন, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মো. মেহেদি হাসান, ৩য় হয়েছে চেঁচরিরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিবানী রানী। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে চেঁচরিরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিবানী রানী, ২য় হয়েছে বানাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ঈশিতা রাণী, ৩য় হয়েছে চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দীপ্তি রানী।

৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে বানাই হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর উম্মে হাবিবা হানি, ২য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর টুম্পা রানী সেন, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সাব্বির মাহমুদ শোভন।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৪০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য