সবুজ উপকূল ২০১৬, রঙ-তুলিতে পড়ুয়াদের চোখে সবুজ উপকূল
- ১৭:০৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, তারুণ্য ও ক্যাম্পাস, বরগুনা জেলা, মধ্য-উপকূল, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ৬৮৭
![]()
বেতাগী, বরগুনা, ২৫ আগষ্ট ২০১৬ : উপকূলের পড়ুয়ারা কীভাবে দেখে উপকূলকে। তারা কেমন সবুজ উপকূল চায়। তারই দৃশ্যপট ফুটে উঠেছে সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে। উপকূলের পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো আর সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে গৃহিত এই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতার বিষয় ছিল ছবি অাঁকা। পড়ুয়ারা ‘‘আমার স্বপ্নের সবুজ উপকূল’’ বিষয়ে এই ছবি এঁকেছে। অসাধারণ সব বিষয় উঠে এসেছে তাদের ছবিতে।
ছবি অাঁকা প্রতিযোগিতায় বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা এঁকেছিল চমৎকার সব ছবি। অনুষ্ঠানের এক পাশে ছবিগুলো প্রদর্শন করা হয়। এইসব ছবির মধ্যে দু’টো ছবি এখানে প্রকাশিত হলো। একটি এঁকেছে অষ্টম শ্রেণীর চৈতী রায়, অপরটি একই শ্রেণীর জান্নাতি আক্তার তিন্নি।
নিজের ছবির বর্ণনা দিতে গিয়ে চৈতী রায় বলল, আমার স্বপ্নের সবুজ উপকূল। এটি আমাদের উপকূলের একটি তীরবর্তী গ্রাম।এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছেএকটি সুন্দর নদী। নদীর তীরে রয়েছে অনেক সবুজ গাছ। নদীতে মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে। আর নদীর তীরে হাতছানি দিয়ে ডাকছে কাঁশফুল।
![]()
নিজের ছবির পরিচিতি তুলে ধরে জান্নাতি আক্তার তিন্নি বলেছে, আমার স্বপ্নের সবুজ উপকূল। এটি আমাদের উপকূলের একটি তীরবর্তী গ্রাম। এখানে নদীর পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুনীল বন। বনের ধারে কাঠুরি গাছ কাটছে। নদী দিয়ে মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। আর গান গাইছে। একটি অপরূপ সুন্দর নদীর তীরে রয়েছে সুন্দর গাছপালা আর রয়েছে সবুজের হাতছানি। এমন একটি সবুজ উপকূলই চাই আমার বেঁচে থাকার জন্য।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৫০৮২০১৬//
