সবুজ উপকূল ২০১৬, বরগুনার বেতাগীতে লিখে-এঁকে পুরস্কার পেল যারা

কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের বিজয়ীরা

চান্দখালী, বেতাগী, বরগুনা, ২৩ আগষ্ট ২০১৬ : সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে অংশ নিয়ে পড়ুয়ারা লিখলো, অাঁকলো, পেল পুরস্কার। উপকূলীয় জেলা বরগুনার বেতাগীর চান্দখালীর কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে ২৩ আগষ্ট ২০১৬ এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ।

সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর রাবু, ২য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর সিফা মাহমুদ, ৩য় একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শাহনাজ ইসলাম। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ফারিয়া জাহান শান্তা, ২য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ইমরান হোসেন, ৩য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর মেহেরুন নেছা মুক্তা।কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মৌটুসী, ২য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অস্টম শ্রেণীর লতা সরকার, ৩য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর আফিয়া ফাহমিদা। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর জান্নাতি আক্তার তিন্নি, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর চৈতি রায়, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর জান্নাতি আক্তার মিতু।

৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর সিফা মাহমুদ, ২য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের তন্নি আক্তার আমানু, ৩য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শান্তা ইসলাম।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৩০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য