সবুজ উপকূল ২০১৬, চান্দখালীর সিফা’র কণ্ঠে গাছ লাগানোর আহবান
- ০১:০২
- উপকূল আজ, উপকূল সংবাদ, জাতীয়-উপকূল, জীবনধারা, বরগুনা জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ৫০০
চান্দখালী, বেতাগী, বরগুনা, ২৩ আগষ্ট ২০১৬ : নবম শ্রেণীর শিক্ষার্থী সিফা মাহমুদের কণ্ঠে ধ্বনিত হলো উপকূলের পরিবেশ সুরক্ষার তাগিদ। বলল পর্যাপ্ত গাছপালা লাগিয়ে আগামী প্রজন্মকে নিরাপদে রাখতে হবে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচির অনুষ্ঠানে পড়ুয়াদের পক্ষে বক্তব্য তুলে ধরতে গিয়ে সিফা এসব কথা বলেছে।
সিফা মাহমুদ বলল, আমার বক্তব্যের মূল বিষয় হলো আগামী প্রজন্মের জন্য চাই সবুজ উপকূল। আগামী প্রজন্ম হলো দেশ ও জাতির সম্পদ। কারণ আগামী প্রজন্ম দ্বারাই চালিত হবে আমাদের দেশ। তাই আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা আমাদের কর্তব্য। আমাদের দেশ দুরযোগ প্রবণ দেশ। প্রতিবছর প্রাকৃতিক দুরযোগের কারণে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে অনেক ক্ষতি সাধিত হয়। এরফলে অনেক লোক মারা যায়। অনেকে নি:স্ব হয়ে যায়। আবার অনেকে গৃহহীন হয়ে পড়ে। অন্যদিকে এসব দুরযোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে, যারফলে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিফা মাহমুদ আরও বলল, আমরা এসব দুরযোগে উপকূলের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আগামী প্রজন্মের জন্য নিরাপদ উপকূল, তথ্য সবুজ উপকূলের ব্যবস্থা করতে পারি। এজন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। কারণ এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আমাদের উচিৎ উপকূলীয় অঞ্চলে বেশি বেশি বৃক্ষ রোপণ করা। কারণ, বৃক্ষ উপকূলীয় অঞ্চলকে দুরযোগের হাত থেকে রক্ষা করবে। ফলে আমাদের আগামী প্রজন্মের জন্য নিরাপদ উপকূল নিশ্চিত হবে।
সিফা আরও বলে, নিরাপদ উপকূল রক্ষায় প্রধান আরেকটি সমস্যা হলো গ্রীনহাউস। এরফলে সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মেশিন ব্যবহার কমিয়ে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমাতে পারি। যার ফলে উপকূল নিরাপদ থাকবে। এছাড়াও আমরা উপকূল রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে পারি। ফলে আমরা আগামী প্রজন্মকে নিরাপদ উপকূল উপহার দিতে সক্ষম হব।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৩০৮২০১৬//
