সবুজ উপকূল ২০১৬, বরগুনার বেতাগীতে উপকূলের পরিবেশ সুরক্ষার আহবান
চান্দখালী, বেতাগী, বরগুনা, ২৩ আগষ্ট ২০১৬ : স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীর চান্দখালীতে কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। মঙ্গলবার (২৩ আগষ্ট) এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম), বরগুনা ও পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মো. হেমায়েত উদ্দিন, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মো. মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সবুজ উপকূল ২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক জুরান চন্দ্র হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরিক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না। এর পাশাপাশি চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকূলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ্বালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেকজন আলোকিত হতে পারে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূল সুরক্ষায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপকূল অঞ্চল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছ্বাস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এইসব কারণে আজকের পড়ুয়ারা ঝুঁকির মুখে আছে। শিক্ষা ক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এইসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে। পরিবেশ ও ব্যাপারে সচেতন হতে হবে। লেখালেখির মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক তথ্য আহরণের পাশাপাশি সচেতন হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে কর্মসূচির প্রেক্ষাপট ও উপকূলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন, সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও উপকূল বিষয়ক ওয়েব জার্নাল উপকূল বাংলাদেশ-এর সম্পাদক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরে নবম শ্রেণীর শিক্ষার্থী সিফা মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণীর হাসিবা ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর লতা সরকার।
অনুষ্ঠানে বক্তাদের আলোচনা শেষে প্রতিযোগিতার পাঁচটি বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া লেখাপড়ায় অনুপ্রেরণা যোগাতে দরিদ্র পরিবারের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ১ম সংখ্যা প্রকাশিত হয়।
সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর রাবু, ২য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর সিফা মাহমুদ, ৩য় একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শাহনাজ ইসলাম। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ফারিয়া জাহান শান্তা, ২য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ইমরান হোসেন, ৩য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর মেহেরুন নেছা মুক্তা।
কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মৌটুসী, ২য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অস্টম শ্রেণীর লতা সরকার, ৩য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর আফিয়া ফাহমিদা। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর জান্নাতি আক্তার তিন্নি, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর চৈতি রায়, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর জান্নাতি আক্তার মিতু।
৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর সিফা মাহমুদ, ২য় হয়েছে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের তন্নি আক্তার আমানু, ৩য় হয়েছে কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শান্তা ইসলাম।
মেধার ভিত্তিতে ছয় শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়। এরা হচ্ছে : কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণীর সানজিদা আঁখি, সপ্তম শ্রেণীর নীপা রানী দাস, অষ্টম শ্রেণীর রীমা আক্তার, নবম শ্রেণীর কলি, দশম শ্রেণীর হাফসা, দশম শ্রেণীর রূপালী রাণী।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠণ আলোকযাত্রা।
কর্মসূচিতে স্কুল-কলেজ পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা লেখালেখির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
গত বছর সবুজ উপকূল ২০১৫ কর্মসূচির সফল সমাপ্তির ধারাবাহিকতায় এবার সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির যাত্রা শুরু হয়। এবার কর্মসূচির আওতায় এসেছে উপকূলের ১৪ জেলার ২৫টি উপজেলা। ২৬টি স্থানের ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
এবার স্কুল-ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ভোলার সদর, তজুমদ্দিন, মনপুরা, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া, বরগুনার বেতাগী, ঝালকাঠির কাঁঠালিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, সাতক্ষীরার তালা, শ্যামনগর, খুলনার কয়রা, পাইকগাছা, ল²ীপুরের কমলনগরের তোরাবগঞ্জ, হাজীরহাট, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের স›দ্বীপ, বাঁশখালী, এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ।
// প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৩০৮২০১৬//
