সবুজ উপকূল ২০১৬, লিখে-এঁকে পুরষ্কার জিতল কলাপাড়ার পড়ুয়ারা
- ২০:৫১
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, জীবনধারা, পটুয়াখালী জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ৩৭৫
কলাপাড়া, পটুয়াখালী ২২ আগষ্ট ২০১৬ : উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় এফএসআইবিএল সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে লিখে, এঁকে পুরস্কার পেলো প্রান্তিকের পড়ুয়ারা। সোমবার (২২ আগষ্ট) কলাপাড়ার প্রাণকেন্দ্র খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ছিল পাঁচটি প্রতিযোগিতা। ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল রচনা লিখন ও কবিতা/ছড়া প্রতিযোগিতা এবং ষষ্ঠ-অস্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল পত্র লিখন ও ছবি অাঁকা প্রতিযোগিতা। আর ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য ছিল সংবাদ লিখন প্রতিযোগিতা।
কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মোসা. রাখি আক্তার, ২য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর মরিয়ম আক্তার, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর ফাতেমাতুজ জোহরা। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর পল্লবী হালদার, ২য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর হাফিজা আক্তার, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর আবিদা সুলতানা।
৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর রওনক জাহান, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর নম্রতা মুন, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের একই ফাবিহা বুশরা। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জান্নাতুল ফেরদৌসী দোলা, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর নূরা ইসলাম অন্তরা, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর মাহবুবা জিননুরাইন নাঈমা।
৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর সাতিয়া মুনতাজা বৈশাখী, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর জান্নাতুল ইসলাম তুবা, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর আতিয়া আমিন অপি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠণ আলোকযাত্রা।
কর্মসূচিতে স্কুল-কলেজ পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা লেখালেখির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২২০৮২০১৬//
