শোকের দিনে ভোলার এ.রব স্কুলে বেলাভূমি’র ৩টি বিশেষ সংখ্যা
- ০২:০৮
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, প্রধান প্রতিবেদন, ভোলা জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৫৭৪
ভোলা : শোকাবহ ১৫ আগষ্টে শোকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মরণে দেয়াল পত্রিকা বেলাভূমি’র বিশেষ তিনটি সংখ্যা প্রকাশ করেছে ভোলা সদরের এ. রব স্কুল এন্ড কলেজের পড়ুয়ারা। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তিনভাগে বিভক্ত হয়ে শোকাবহ আগষ্টের ওপর পৃথক বিষয় নির্ধারণ করে পত্রিকা তিনটি বের করে।
বেলাভূমি’র তিনটি সংখ্যা এ. রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনের কাছে হস্তান্তরের পর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দেয়াল পত্রিকা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের অন্যতম মাধ্যম। আজ তোমরা শোকাবহ ১৫ আগষ্ট বিষয়ে বেলাভূমি’র যে বিশেষ সংখ্যা প্রকাশ করলে, এর মধ্যদিয়ে এ বিষয়ে তোমাদের জ্ঞান প্রসারিত হয়েছে। এভাবে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশ তোমাদের জীবন দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।’’
প্রকাশিত তিনটি সংখ্যার মধ্যে দু’টি সাজানো হয় পড়ুয়াদের লেখা নিয়ে। অপরটি ছবি দিয়ে সাজানো হয়। লেখা নিয়ে সাজানো পত্রিকা দু’টির জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে দু’জন সম্পাদক নির্বাচন করা হয়।
একটি সংখ্যার সম্পাদক নবম শ্রেণীর ইশরাত জাহান ইভা বলে, ‘‘পত্রিকা আমাকে জানতে সহায়তা করে, মেধা বিকাশে সহায়তা করে। আমরা নিজেরাই এখন এ ধরণের পত্রিকা তৈরি করতে পারি। প্রথমে আমরা লেখা জমা নেই। এরপর লেখা বাছাই করি, শেষে বাছাই করা লেখা দিয়ে সাজাই দেয়াল পত্রিকা বেলাভূমি।’’
আরেকটি সংখ্যার সম্পাদক নবম শ্রেণীর নিশাত ইমরোজ নিশু বলে, ‘‘বিশেষ দিনে এই দেয়াল পত্রিকা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর জীবনের নানা দিক আমরা জানতে পেরেছি লেখার মধ্যদিয়ে। পত্রিকাটি বের করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। আগামী আমরা এভাবে বিভিন্ন বিষয়ে দেয়াল পত্রিকা প্রকাশ করতে চাই।’’
দেয়াল পত্রিকা বেলাভূমি’র এই বিশেষ সংখ্যায় প্রকাশিত লেখা ও লেখককের নাম নিচে উল্লেখ করা হল :
বেলাভূমি : সংখ্যা ৪
১. বঙ্গবন্ধুর জীবন কাহিনী, মারজান, সপ্তম শ্রেণী, রোল ৩, এ. রব স্কুল এন্ড কলেজ
২. স্বাধীনতার জন্য চেষ্টা, কাকলী, নবম শ্রেণী, রোল ৬, এ. রব স্কুল এন্ড কলেজ
৩. এক ব্যক্তিত্বের ইতিহাস, শিপা, নবম শ্রেণী, রোল ৫৪, এ. রব স্কুল এন্ড কলেজ
৪. বঙ্গবন্ধু, জিন্নাত, নবম শ্রেণী, রোল ৮, এ. রব স্কুল এন্ড কলেজ
৫. স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু, নিশু, রোল ৩০, নবম শ্রেণী, এ. রব স্কুল এন্ড কলেজ
৬. শোকাবহ ১৫ই আগষ্ট, ঋতু, রোল ৩৪, নবম শ্রেণী, এ. রব স্কুল এন্ড কলেজ
৭. শিক্ষা ও সংগ্রাম, নওশি, নবম শ্রেণী, রোল ১, এ. রব স্কুল এন্ড কলেজ
বেলাভূমি : সংখ্যা ৫
১. শোকাবহ ১৫ই আগষ্ট, ইভা, নবম শ্রেণী, রোল ২, এ. রব স্কুল এন্ড কলেজ
২. শোকাহত ১৫ই আগষ্ট, আতিয়া, নবম শ্রেণী, রোল ১৮, এ. রব স্কুল এন্ড কলেজ
৩. শোকের মাস আগষ্ট, পিয়াল, নবম শ্রেণী, রোল ১, এ. রব স্কুল এন্ড কলেজ
৪. শোকে ভরা সেদিন, রাইসা, নবম শ্রেণী, রোল ৩, এ. রব স্কুল এন্ড কলেজ
৫. বঙ্গবন্ধুর জীবন কাহিনী, নুসরাত, নবম শ্রেণী, রোল ৫, এ. রব স্কুল এন্ড কলেজ
৬. বঙ্গবন্ধুর মানুষের প্রতি ভালোবাসা, নিশি, অষ্টম শ্রেণী, রোল ২৮, এ. রব স্কুল এন্ড কলেজ
৭. মুজিব, মারিয়, সপ্তম শ্রেণী, রোল ৮, এ. রব স্কুল এন্ড কলেজ
৮. রাজনীতি, শশি, নবম শ্রেণী, রোল ১৬, এ. রব স্কুল এন্ড কলেজ
৯.বঙ্গবন্ধুর শৈশবকাল, ইসরাত, নবম শ্রেণী, রোল ১, এ. রব স্কুল এন্ড কলেজ
১০. শোকাবহ আগষ্ট, জারিয়া, নবম শ্রেণী, রোল ১৩, এ. রব স্কুল এন্ড কলেজ
শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে দেয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশে পড়ুয়াদের সামগ্রিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন,‘‘ দেয়াল পত্রিকা প্রকাশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়ক। খুব সহজেই আমরা এটি প্রকাশ করতে পারি। শিক্ষার্থীরাও দেয়াল পত্রিকা প্রকাশেএখন বেশ দক্ষ। বিদ্যালয় থেকে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশের চেষ্টা অব্যাহত থাকবে।’’
ভোলা জেলা সদরের এ. রব স্কুল এন্ড কলেজের পড়ুয়ারা গত বছর থেকে দেয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশ শুরু করে। এরইমধ্যে বেশ কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছে। পড়ুয়াদের আশাবাদ তারা প্রতিমাসেই দেয়াল পত্রিকা প্রকাশ করবে।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৫০৮২০১৬//
