সবুজ উপকূল ২০১৬, তজুমদ্দিনের শম্ভুপুরে বিজয়ী যারা
- ০০:১৩
- উপকূল আজ, উপকূল সংবাদ, জাতীয়-উপকূল, জীবনধারা, ভোলা জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ২৩০
তজুমদ্দিন, ভোলা, ১৪ আগষ্ট ২০১৬ ।। দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় এফএসআইবিএল সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে লিখে, এঁকে পুরস্কার পেলো প্রান্তিকের ১৫জন পড়ুয়ারা। রবিবার (১৪ আগষ্ট) উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শম্ভুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে একই এলাকার শাহে আলম মডেল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় ছিল পাঁচটি প্রতিযোগিতা। ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল রচনা লিখন ও কবিতা/ছড়া প্রতিযোগিতা এবং ষষ্ঠ-অস্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল পত্র লিখন ও ছবি অাঁকা প্রতিযোগিতা। আর ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য ছিল সংবাদ লিখন প্রতিযোগিতা।
পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তানজিবা নওরিন তারিন, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর খাদিজা আক্তার, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জান্নাতুল নাঈম তন্বী।
ছবি অাঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সুজিনা বেগম, ২য় হয়েছে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নিলন্তি বিশ্বাস, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নাদিয়া আক্তার সিমু।
রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সুপ্রিয় বিশ্বাস, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর ফয়জুন্নেছা জেরিন, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর জাহিদ হোসেন।
কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর আমেনা আক্তার জিতু, ২য় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণীর হামিদা বেগম, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর মো. হান্নান শাহ।
সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর তানজিহা তনু, ২য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর মো. আ. রহমান, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর নিলয় বিশ্বাস।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৪০৮২০১৬//
