কলারোয়ায় ধান চাষ নিয়ে সংঘর্ষ, জখম ৩

sathkhira-sm20120720205154_14626_01.jpgজুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা।। কলারোয়ায় জমিতে ধান চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারি শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।

থানায় দেওয়া অভিযোগে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে আব্দুস সামাদ গত ২৭ জানুয়ারী রামকৃষ্ণপুর মাঠে তার ৭কাটা জমিতে ধানের চারা রোপন করে। শুক্রবার বেলা দেড়টার দিকে একই গ্রামের শিমুল, আকিলা খাতুন, বিলকিস খাতুন ও আব্দুর রহিম পূর্বপরিকল্পিত ভাবে তার জমিতে প্রবেশ করে রোপনকৃত ধান গাছ জমি থেকে তুলে ফেলে দেয়।

এসময় আব্দুস সামাদের ভাইপো হুমায়ুন কবির মিন্টু, নাতনী সুরাইয়া নাসরিন ও স্ত্রী খায়রুন্নেছা বেগম প্রতিবাদ করলে তারা সন্ত্রাসী কায়দায় ঝাপিয়ে পড়ে বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মারপিট করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা নাতনী সুরাইয়াকে ধরিয়া টানা হেঁচড়া করিয়া শ-ীলতাহানী ঘটায়। এঘটনায় কৃষক আব্দুস সামাদ গাজী নিরুপায় হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য