রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা’র ইয়ুথ কনভেনশনে সমাজ সেবায় এগিয়ে আসার আহবান
- ১০:০১
- উপকূল আজ, উপকূল সংবাদ, জীবনধারা, পূর্ব-উপকূল, লক্ষীপুর জেলা, শিক্ষাদীক্ষা, সভা-সেমিনার-কর্মশালা, সর্বশেষ
- ৪৭১
কমলনগর, লক্ষ্মীপুর : রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা’র “আরএসসিডি” উদ্যেগে শুক্রবার (১২ই আগষ্ট) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে সবাজ সেবায় এগিয়ে আসার আহবানের মধ্য দিয়ে ইয়ুথ কনভেশন অনুষ্ঠিত হয়েছে।
এসময় “আরএসসিডি”র সাবেক কমিটির বিদায় এবং নবাগত কমিটিকে বরণ করে নেওয়া হয়। এছাড়াও ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফট স্কিল সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আগত অতিথিরা।
সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিএল গ্রুপের সিইও জনাব আবুল হাসান, ৯নং চর গাজী ইউনিয়নের চেয়ারম্যান জনাব তৌহিদুল ইসলাম সুমন, জনপ্রিয় নাট্যকার আহসান আলামগীর, ইস্টার্ণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আরিফ উদ্দিন চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অডিট ও একাউন্টস অফিসার আবদুল হামিদ, ইন্ডিয়ার সফট স্কিল বিষয়ক ট্রেইনার সম্রাট ব্যানার্জি, এক্সিম ব্যাংকের আশ্রাফুল আলম হান্নান, লক্ষীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি হিমেল ভুইয়া এবং সেক্রেটারি মাহির আহসাব, রামগতি স্টুডেন্ট ইউনিটির আহবায়ক জুবায়ের তালুকদার।
অনন্যাদের মধ্যে বক্তব্য দেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ কামরুন হাসান, অন্যতম সংগঠক কবির, রাকিব, তামিম, আরমান সহ অনেকেই।
অনুষ্ঠানে “আরএসসিডি”র নতুন কমিটির দুই সহ সভাপতি মোঃ শাহদাত হোসেন এবং পারভেজ অনিকের সঞ্চালনায় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুল প্রবন্ধ এবং কার্যক্রম উপস্থাপন করেন।
সংগঠন পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদীন এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম সারওয়ার।
“আরএসসিডি”র অন্যতম সংগঠক সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান বলেন, ঢাকাস্থ রামগতির সকল শিক্ষার্থীদের শিক্ষার মান্নোয়নে সকলের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেওয়া হচ্ছে। পড়ালেখার পাশাপাশি যেন সকল শিক্ষার্থী ক্যারিয়ার গঠন করে সেদিকেও আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে।
“আরএসসিডি” ২০১৩ সালের ৫ই জুলাই প্রতিষ্ঠা লাভ করে। ইতিমধ্যে আমরা বেশ কিছু সমাজ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। যারমধ্যে উল্লেখযোগ্য, ইয়ুথ সম্মেলন, ঈদ পুনর্মিলনী, শিক্ষা সফর, ফিলিস্তিনি সমর্থনে মানববন্ধন, ফ্রি ব্লাড গ্রুপিং, ইফতার অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুকদের জন্য মেস ব্যবস্থা, নদী ভাঙ্গনরোধে ব্যাপক প্রচারণা ও জনসমর্থন সৃষ্টি করা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম এ জিপিএ ৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র এবং প্যাড প্রদান করা হয়।
সংগঠনটির অন্যতম উপদেষ্টা রামগতি উপজেলার গর্বিত সন্তান মোহাম্মদ বেলাল বলেন, বিভিন্ন সময়ের প্রাকৃতিক দূর্যোগে গরীব দুঃখী ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সংগঠনটি এলাকাবাসীর নিকট বেশ পরিচিতি লাভ করে।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৪০৮২০১৬//
