সবুজ উপকূল ২০১৬, লিখে-এঁকে পুরস্কার পেলো ওরা

মনপুরায় বিজয়ীরামনপুরা, ভোলা, ১১ আগষ্ট ২০১৬ ।। দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় এফএসআইবিএল সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে লিখে, এঁকে পুরস্কার পেলো প্রান্তিকের পড়ুয়ারা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) মনপুরার প্রাণকেন্দ্র হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ছিল পাঁচটি প্রতিযোগিতা। ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল রচনা লিখন ও কবিতা/ছড়া প্রতিযোগিতা এবং ষষ্ঠ-অস্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল পত্র লিখন ও ছবি অাঁকা প্রতিযোগিতা। আর ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য ছিল সংবাদ লিখন প্রতিযোগিতা।

পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মো. মজিবর রহমান, ২য় হয়েছে মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ফারহানা আক্তার, ৩য় হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর হাসান মোহাম্মদ সানাউল্লাহ সাহাল।

ছবি অাঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর তুবা তাবাসসুম মাইশা, ২য় হয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মো. তুহিন, ৩য় হয়েছে মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেশরাত জাহান মিশু।

রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মো, সজিব, ২য় হয়েছে মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মিঠুন চন্দ্র দাস, ৩য় হয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর অমিত দাস।

কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সানজিদা আক্তার রিয়া, ২য় হয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মো. আবদুল্লাহ অমি, ৩য় হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মো. সজিব।

সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মো. জসিম উদ্দিন, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মো. তানজিল হোসেন সিহান, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জান্নাতুল ফেরদৌস।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১১০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য