মালবাহী ট্রলার ডুবি, ক্ষতি অর্ধকোটি টাকার

top_48812013-08-28_1377681224_155.jpgআজগর হোসেন ছাব্বির, দাকোপ, খুলনা।। দাকোপের পশুর নদীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় মালবাহী ট্রলার ডুবে গেছে। এই দুঃর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ৫০ লাখ টাকার মুদি দোকানের মালামালসহ ডুবে যাওয়া ট্রলারটি উর্দ্ধার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা স্থানীয় ডুবুরির সহায়তায় উর্দ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে।

৩১ জানুয়ারি শুক্রবার ভোর ৫ টার দিকে দাকোপের সিমান্তবর্তী পশুর নদীর পানখালী ফেরীঘাট সংলগ্ন এলাকায় এই দুঃর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ট্রলার মাঝি সুত্রে জানা যায় খুলনার বড় বাজার এলাকা থেকে মুদি দোকানের মালবাহী ওই ট্রলারটি আশাশুনির উদ্দেশ্যে গভীর রাতে ছেড়ে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রেজারের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারের চালকরা নদী সাতরিয়ে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়।

সুত্র মতে ডুবে যাওয়া ট্রলারে স্বাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার বড়দল গোয়ালডাঙ্গা এলাকার ১৮/২০ জন মুদি ব্যবসায়ীর সোয়াবিন, কেরোসিন, ডিজেল, পেট্রোল মিলে ৫৬ ব্যারেল তেল, ১৫০ ব্যান্ড ঢেউটিন, ১৫০ বস্তা চিনি, ৩০ বস্তা চাউল, ৫০ বস্তা আটা ও ময়দা, শার্টারের গ্রীল, পোল্টি খাদ্যসহ আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল ছিল। ঘটনার পর স্থানীয় জনসাধারন এবং দাকোপ থানা পুলিশের সহায়তায় ১২ ব্যারেল তেল উর্দ্ধার হয়েছে বলে জানা যায়। বাকী মালামাল এবং ট্রলারের কোন খোজ মেলেনি।

এ দিকে দুঃর্ঘটনার পর ড্রেজারটি পালিয়ে যায় বলে জানা যায়। ডুবে যাওয়া ট্রলারের মালিক পাইকগাছা উপজেলার শাহপাড়া গ্রামের মোস্তফা গাইন। নিয়মিত ট্রলারটি ওই সকল ব্যবসায়ীদের মালামাল ভাড়ার বিনিময়ে পরিবহন করতো বলে জানা যায়। এ রিপোর্ট লেখার সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাকোপ থানা পুলিশের সহায়তায় স্থানীয় ডুবুরি দ্বারা উর্দ্ধার অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছিল।

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য