‘বেলাভূমি’র তৃতীয় সংখ্যা বের হল তজুমদ্দিনের শম্ভুপুরে

তজুমদ্দিনের শম্ভুপুরে পড়ুয়াদের হাতে বেলাভূমিতজুমদ্দিন, ভোলা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রকাশ করলো ব্যতিক্রমী ধারার দেয়াল পত্রিকা বেলাভূমির তৃতীয় সংখ্যা। বুধবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের আলোকযাত্রা দলের সদস্যদের লেখালেখির মাধ্যমে এটি প্রকাশিত হয়।

আলোকযাত্রা দলের সদস্যদের লেখনিতে উঠে আসে তাদের চারপাশের সমস্যা ও সম্ভাবনাসহ নানান বিষয়। কেউ লিখলো পরিবেশ নিয়ে, কেউ লিখলো গত ২১ মে উপকূলে আঘাত হানা রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের দুঃখ দূর্দশা নিয়ে। এভাবেই নিজের ভাষায় নিজের কথাগুলো প্রতিবেদন আকারে তুলে ধরেছে শিক্ষার্থীরা।

আলোকযাত্রা দলের সদস্যদের লেখাগুলো যাচাই বাছাই ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক ও সাংবাদিক শরীফ আল-আমীন।

দেয়াল পত্রিকা প্রকাশের পর আলোকযাত্রা দলের সদস্য সুপ্রিয় বিশ্বাস বলে, আমাদের এই লেখা লেখির মাধ্যমে জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাচ্ছে। তাই আমার সহযোগিতা পেলে এটি নিয়মিত প্রকাশ করবো।

বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হাওলাদার বলেন, প্রতি দুই মাস পরপর এই বিদ্যালয় থেকে দেয়াল পত্রিকা প্রকাশিত হচ্ছে। এটি ছাত্রছাত্রীদের যেমন আনন্দ দেয় তেমনি লেখালেখির মাধ্যমে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নূরুন্নবী বলেন, জ্ঞান চর্চার পাশাপাশি মেধা প্রকাশেরও বিকল্প নেই। আর এজন্য দরকার একটা সুসংবদ্ধ ও নিখুত পরিকল্পনা। দলগত ভাবে শিশুদের মেধার বিকাশে দেয়ার পত্রিকা বেলাভূমি একটি অনন্য উদ্যেগ। এই ব্যতিক্রম ধারার পত্রিকা প্রকাশের মাধ্যমে উপকূলীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৬০৬২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য